Bus Down Burgers

ছোটো আলু দিয়ে ডিম রান্না







 উপাদানগুলি

 ৫ টা ডিম সিদ্ধ
  1. ৫টা ডিম সিদ্ধ করে নিতে হবে
  2. ছোটো আলু ২৫০গ্রাম সিদ্ধ করে ছাড়িয়ে নিতে হবে।
  3. লবণ এক চামচ, ধনিয়া গুঁড়া দুই চামচ, জিরা গুঁড়া এক চামচ
  4. মরিচ গুঁড়া এক চামচ, হলুদ গুঁড়া এক চামচ, ঘি এক চামচ
  5. গরম মশলা গুঁড়া পরিমাণ মতো, তেজপাতা দুই টা।
  6. সয়াবিন তেল হাফ কাপ। পিঁয়াজ কুচি এক কাপ পেস্ট,আদা ও রসুন বাটা
  7. 1 চামচ করে নিতে হবে।
  8. রান্নার নির্দেশ

     ১৫ মিনিট
    1. 1

      প্রথমে ডিম ও আলু সিদ্ধ করে ছাড়িয়ে নিতে হবে।

    2. 2

      গ্যাস এর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে ডিম ও আলু টা লবণ ও হলুদ দিয়ে হাল্কা ভেজে তুলে রাখতে হবে।

    3. 3

      এইবার ডিম ও আলু চুলা থেকে নামিয়ে একটা বাটিতে রেখে কড়াই চুলায় বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ পেস্ট, আদা রসুন বাটা, উপরের সব মসলা দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

    4. 4

      তারপর ডিম ও আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।

    5. 5

      নামাবার সময় এক চামচ ঘি ও গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে একটা সার্ভিং বাটি তে ঢেলে পরিবেশন করতে হবে।

    6. 6

      হয়ে গেলো আমার ছোটো আলু দিয়ে ডিম রান্না।

Comments