- Get link
- X
- Other Apps
উপকরণ
4 জন- 1.5 কাপ সুজি
- 1 কাপ আটা
- 200মিলি রিফাইন তেল
- 1/2 কাপ টক দই
- 2 টো সেদ্ধ আলু
- 1/2 কাপ সেদ্ধ ছোলা
- 1/2 কাপ সেদ্ধ মটর
- 4টেবিল চামচ তেঁতুলের ক্বাথ
- 1আঁটি ধনেপাতা
- 1আঁটি পুদিনা পাতা
- 10 টা কাঁচালঙ্কা
- 1/2 কাপ পেঁয়াজ কুঁচি
- 1টেবিল চামচ ভাজা মশলা
- 4টেবিল চামচ ঝুরি ভাজা
- 1 চা চামচ চিনি
- স্বাদ অনুযায়ী নুন
4 জন
- 1.5 কাপ সুজি
- 1 কাপ আটা
- 200মিলি রিফাইন তেল
- 1/2 কাপ টক দই
- 2 টো সেদ্ধ আলু
- 1/2 কাপ সেদ্ধ ছোলা
- 1/2 কাপ সেদ্ধ মটর
- 4টেবিল চামচ তেঁতুলের ক্বাথ
- 1আঁটি ধনেপাতা
- 1আঁটি পুদিনা পাতা
- 10 টা কাঁচালঙ্কা
- 1/2 কাপ পেঁয়াজ কুঁচি
- 1টেবিল চামচ ভাজা মশলা
- 4টেবিল চামচ ঝুরি ভাজা
- 1 চা চামচ চিনি
- স্বাদ অনুযায়ী নুন
রান্নার নির্দেশ সমূহ
30 মিনিট- 1
প্রথমেই 1কাপ আটা এবং 1.5 কাপ সুজি, স্বাদ অনুযায়ী নুন, অল্প অল্প করে জল দিয়ে মেখে আটার তাল গড়ে নিতে হবে। এবার এই আটার তাল 2 থেকে 3 ঘণ্টা ঢেকে রেখে দিন।
- 2
এবার 1 আঁটি ধনেপাতা, 1 আঁটি পুদিনা পাতা, 3 থেকে 4 টে কাঁচা লঙ্কা, 1 চা চামচ চিনি, 1 চা চামচ নুন একসাথে মিহি করে বেটে সবুজ চাটনি বানিয়ে নিন।
- 3
এবার 2 টো সেদ্ধ আলু, 1/2 কাপ সেদ্ধ ছোলা, 1/2 কাপ সেদ্ধ মটর, স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ ভাজা মশলা, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচালঙ্কা কুচি একসাথে ভালো করে মেখে ফুচকার পুর তৈরি করে নিন।
- 4
3 ঘণ্টা পর যখন ঢাকা খুলবেন তখন আটার তাল কিছুটা ফুলে উঠবে। এবার লেছি কেটে রুটির আকারে বেলে কোনো গোল আকারের ঢাকনা দিয়ে ছোট ছোট করে রুটি কেটে নিন। এবার কড়া তে 200 মিলি রিফাইন তেল গরম করে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য ডিপ বাদামি করে একদম ছোট পুরি বা লুচি গুলো ভেজে কিছুটা ঠান্ডা হলে কোনো প্লাস্টিক এ ভরে রাখুন তাহলে ফুচকা গুলো মুচমুচে থাকবে।
- 5
এবার যে পাত্রে পরিবেশন করবেন সেই পাত্রে ফুচকা গুলো রেখে ওপর থেকে কিছুটা ভেঙে ফুটো করে দিন, তারপর মেখে রাখা আলু ছোলা মটর এর পুর ভাঙ্গা ফুচকা গুলোয় ভরে দিন, টক দই ভালো করে ফেটিয়ে আলু মাখার ওপরে চামচ দিয়ে ঢেলে দিন, এরপর সবুজ চাটনি ও তেঁতুলের কাদ ওপর থেকে দিয়ে দিন, আর সব শেষে সাজানোর জন্য অল্প পেঁয়াজ কুঁচি, ঝুরি ভাজা ও সামান্য ভাজা মশলা ছড়িয়ে চটপট পরিবেশন করুন মুখরোচক দই ফুচকা।
30 মিনিট
- 1

Comments
Post a Comment